Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুরসভা

লা মার্টিনিয়ার স্কুলের হেরিটেজ ভবন সংস্কার নিয়ে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার কলকাতা পুরসভার উপর একারণে দায় চাপিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুরসভা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লা মার্টিনিয়ার স্কুলের হেরিটেজ ভবন সংস্কার নিয়ে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার কলকাতা পুরসভার উপর একারণে দায় চাপিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, ২০১৫ সালে ভবন সংস্কার করতে চেয়ে তারা পুরসভার কাছে আবেদন করেছে। পরে মেয়রের কাছেও আবেদন করা হয়েছিল। ২০১৭ সালে সংস্কারের জন্য হেরিটেজ কমিটি এনওসি দিলেও পুরসভার অনুমোদন এখনও মেলেনি বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, ‘পুরসভা তাহলে এতদিন ধরে কী করছে?’ জবাবে কলকাতা পুরসভার আইনজীবী জানান, আরবান ল্যান্ড সিলিং অথরিটির ছাড়পত্রের প্রয়োজন রয়েছে, সেই অনুমোদন এলেই কাজ এগবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সেই সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশ পালন করার ব্যাপারেও প্রস্তুত।

Advertisement

বিষয়টি শোনার পর বিচারপতির মন্তব্য, ‘দশ বছর আগের আবেদন এখনও বিবেচিত হয়নি, এটা হতে পারে না।’‌ এরপর তিনি নির্দেশে জানান, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পেলে কতদিনের মধ্যে অনুমোদন দেওয়া হবে, সে বিষয়ে পুরসভাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে তথ্য পেশ করতে হবে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ