প্রয়াগরাজ: পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তত ছ’জন পুণ্যার্থী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুরে। পুলিস জানিয়েছে, কুম্ভমেলা থেকে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ২০ জন যাত্রী। নন্দগঞ্জ থানার কুসমি কালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক যাত্রীবাহী গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছ’জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও প্রশাসনিক কর্তারা। হাজির হন জেলাশাসকও। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পলাতক ট্রাকচালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।



