আমেদাবাদ: সাধারণতন্ত্র দিবসে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত সফর শেষ করেছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। তার পরেই পূর্ণকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছলেন ব্যান্ডের লিড সিঙ্গার ক্রিস মার্টিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাড়িতে বান্ধবী ডাকোটা জনসনকে সঙ্গে নিয়ে কুম্ভমেলায় গিয়েছেন ক্রিস। প্রিয় গায়ককে দেখে কার্যত গাড়ি ছেঁকে ধরেন ভক্তরা। ফটো, ভিডিও তোলার হিড়িক দেখে ক্যামেরার সামনে মজার মুখভঙ্গি করতেও দেখা যায় কোল্ডপ্লে’র লিড ভোকালিস্টকে।



