Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুম্ভে পরিবার, বাড়িতে চুরি

কুম্ভমেলা ঘুরতে গিয়েছে পরিবার। বাড়ি ফাঁকা পেয়ে মনের সুখে বিভিন্ন জিনিসপত্র চুরি দুষ্কৃতীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার নৈনিতাল কলোনি এলাকার বাসিন্দা তথা চোপড়া গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস হালদার ২৩ ফেব্রুয়ারি স্বপরিবারে কুম্ভমেলার উদ্দেশে রওনা হন

কুম্ভে পরিবার, বাড়িতে চুরি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: কুম্ভমেলা ঘুরতে গিয়েছে পরিবার। বাড়ি ফাঁকা পেয়ে মনের সুখে বিভিন্ন জিনিসপত্র চুরি দুষ্কৃতীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার নৈনিতাল কলোনি এলাকার বাসিন্দা তথা চোপড়া গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস হালদার ২৩ ফেব্রুয়ারি স্বপরিবারে কুম্ভমেলার উদ্দেশে রওনা হন। স্থানীয় এক আত্মীয়ের হাতে একটি চাবি দিয়ে যান। মঙ্গলবার সকালে প্রীতি হালদার ঘর পরিষ্কার করতে এলে দেখতে পান, দরজার তালা ভাঙা। ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। পাশাপাশি আলমারির লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীরা ওই বাড়িতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা আলমারির লকার ভেঙে বিভিন্ন জিনিসপত্র চুরি করেছ বলে অনুমান। ফোন মারফত বিষয়টি গ্রাম পঞ্চায়েত সদস্যের নজরে নিয়ে আসেন তাঁর আত্মীয়। স্থানীয় বাসিন্দা দুর্গা হালদার বলেন, একজনকে চাবি দিয়ে গিয়েছিল। সোমবার পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এদিন সকালে চুরির ঘটনা জানাজানি হয়। ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিস। এবিষয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ