Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুম্ভে অব্যবস্থার প্রতিবাদ, আক্রান্ত পুণ্যার্থীর পরিবার

কুম্ভে অব্যবস্থার প্রতিবাদ, আক্রান্ত পুণ্যার্থীর পরিবার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কুম্ভে গিয়ে প্রতিশ্রুতি মতো ব্যবস্থা মেলেনি ট্যুর অপারেটরের কাছ থেকে। তার প্রতিবাদ করে আক্রান্ত এক পরিবার। নরেন্দ্রপুর থানার রেনিয়ায় ঘটেছে এই ঘটনা। ওই ট্যুর অপারেটরের তিনজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি বিকেলে একটি বাসে মোট ৪০ জনকে নিয়ে কুম্ভে গিয়েছিল স্থানীয় ওই ট্যুর অপারেটর। মাথাপিছু ছয় হাজার টাকা করে নেওয়া হয়। এর বিনিময়ে যাতায়াত ছাড়াও তিনবেলা খাবার ও ভালো জায়গায় থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে চরম অব্যবস্থার মধ্যে পড়তে হয় পর্যটকদের। তারই প্রতিবাদ করেছিলেন ওই পরিবার। সেখানে ওই  ট্যুর কর্মীরা কেউ কিছু বলেননি। পুণ্যস্নান সেরে ২৬ ফেব্রুয়ারি সবাই ফিরে আসেন বাড়ি। কপিলমুনি সাউ বলেন, বুধবার রাতে বাড়ির সামনে বাবাকে মারধর করা হয়। রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাকেও বেধড়ক মেরেছে ওরা। এই ঘটনায় রঞ্জিত সিং, নন্দু সিং এবং রবি সাউয়ের নামে থানায় নালিশ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ