Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুম্ভে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের, শোক

কুম্ভে স্নান সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শ্যামল দাস (৫৮) নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা এলাকায়।

কুম্ভে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের, শোক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: কুম্ভে স্নান সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শ্যামল দাস (৫৮) নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা এলাকায়। 
Advertisement
এলাকার প্রায় ৫০ জনের সঙ্গে গত শুক্রবার দুটি চার চাকার গাড়িতে প্রয়াগরাজে যান শ্যামল। রবিবার সকালে স্নানও সারেন। তারপর কুম্ভ থেকে শ্যামল অযোধ্যার উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রয়াগরাজ থেকে কিছুটা দূরে সারায়ান থানা এলাকায় একটি পেট্রল পাম্পের কাছে তাঁদের গাড়ি দাঁড়ায়। সেখানে সবার জন্য রান্না হয়। সেদিনই বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি চারচাকার গাড়ি শ্যামলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
শ্যামলবাবুর সঙ্গে কুম্ভে গিয়েছেন শান্ত দাস। চোখের সামনে শ্যামলবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ তিনি। এদিন ফোনে শান্ত বলেন, রবিবার স্নান সেরে আমরা অযোধ্যার উদ্দেশে রওনা হই। মাঝে রান্নার জন্য রাস্তার পাশে সবাই দাঁড়িয়েছিলাম। সেখানেই এই দুর্ঘটনা।
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা শ্যামলের পরিবার। বাবার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ছেলে বিধু দাস। ভিনরাজ্য থেকে কীভাবে বাবার দেহ বাড়িতে নিয়ে আসা হবে, এটাই এখন বড় চিন্তা বিধুর। মৃতের ছেলে বলেন, বাবার মৃত্যুর খবর সোমবার ভোরে পাই। বাবার মৃতদেহ আনতে ৩০ হাজার টাকার প্রয়োজন। এত টাকা আমার কাছে নেই। প্রশাসন পাশে থাকলে সুবিধা হয়।
এদিন শ্যামলের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। মৃতের স্ত্রী ও ছেলেকে সান্ত্বনা দেন। এমপি জানান, মৃতদেহ ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ