Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

কুম্ভে বিপর্যয়: ঘটনাস্থল ঘুরে দেখল কমিশন

কুম্ভে বিপর্যয়: ঘটনাস্থল ঘুরে দেখল কমিশন
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: পুণ্যকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তিন সদস্যের সেই দল ঘটনাস্থল পরিদর্শন করল। এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বাধীন এই প্যানেলে রয়েছেন প্রাক্তন ডিজিপি ভি কে গুপ্তা ও অবসরপ্রাপ্ত আইএএস ডি কে সিং। এদিন বিচার বিভাগীয় কমিশনের তিন সদস্য ত্রিবেণী সঙ্গমে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন ডিআইজি বৈভব কৃষ্ণা, এসএসপি রাজেশ দ্বিবেদী সহ অন্যান্য আধিকারিকরা। মেলার কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তদন্ত কমিটির সদস্যরা। এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা সঙ্গম এলাকা। উল্লেখ্য, একমাসের মধ্যে গোটা তদন্তপ্রক্রিয়া শেষ করতে হবে কমিটিকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ