Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কোমা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন পঞ্চায়েত সদস্য

কোমা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন পঞ্চায়েত সদস্য
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূল কংগ্রেসের পোলবার পঞ্চায়েত সদস্য অপর্ণা পাত্র কার্যত কোমা থেকে জেগে উঠলেন। রবিবার তাঁকে চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, তিনি বাড়িতে কিছু চিকিৎসা করালেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। প্রায় একমাসের বেশি সময় ধরে তিনি চুঁচুড়ার ওই বেসরকারি নার্সিংহোমে ছিলেন। প্রসূতি অবস্থায় তাঁকে চুঁচুড়ার অন্য একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রসবের পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কলকাতায় নিয়ে যেতে হয়। এরপর তিনি কোমায় চলে যান। ওই ঘটনায় চিকিৎসার গাফিলতি নিয়ে তদন্তে নেমেছিল হুগলি জেলা স্বাস্থ্যদপ্তর। অপর্ণাকে দেখতে গিয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্তরা। তাঁরাও চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন। শেষ পর্যন্ত অন্য একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থেকে রবিবার অনেকটাই সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন অপর্ণা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ