Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪, জখম ১

কল্যাণীতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪, জখম ১
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী: বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। জখম হয়েছেন আরও একজন। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী শহরের ২০ নম্বর ওয়ার্ডের রথতলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ২টো নাগাদ রথতলার একটি বাজি তৈরির কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। তার ফলে আগুনও লেগে যায় ওই বাজি তৈরির কারখানাটিতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন ও পুলিস আধিকারিকরা। যদিও রাস্তা সরু থাকায় অকুস্থলে না কী পৌঁছতেই পারেনি দমকলের ২টি ইঞ্জিন। যার ফলে আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে দমকলের কর্মীদের। পরিস্থিতি দেখে, দমকলের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।
Advertisement
আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই দমকল সূত্রে জানা গিয়েছে। ওই বিস্ফোরণস্থল থেকে ঝলসানো অবস্থায় ৪জনের দেহ উদ্ধার করেছে পুলিস। একজনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার ওই কারখানায় পাঁচজন কাজ করছিলেন। তখনই কোনওভাবে বিস্ফোরণটি ঘটে। সূত্রের খবর, ওই বাজি তৈরির কারখানার বৈধ কোনও কাগজপত্র ছিল না। দুর্ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক বলে জানিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ