সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে দশ দিনব্যাপী সাংবাদিকতার কর্মশালা। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। কর্মশালায় শতাধিক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবেন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সংবাদ সংগ্রহ, প্রতিবেদন রচনা, মিডিয়া নীতি, রেডিও সঞ্চালনা, লাইভ সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া।



