Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলির সমবায় সমিতি এবার তৃণমূলের দখলে

কুলতলির সমবায় সমিতি এবার তৃণমূলের দখলে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ৩০ বছর ধরে কুলতলি ব্লকের চুপড়িঝাড়া পঞ্চায়েতের ঘটিহারানিয়া শোভনখালি সমবায় সমিতি এসইউসিআই-সিপিএমের দখলে ছিল। কিন্তু রবিবার এই সমিতির ভোটে মনোনয়ন দাখিলের সময় ৯টি আসনে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায়ের ৯টি আসনই দখল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এই জয়ের পর আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। তৃণমূল প্রার্থী সালাউদ্দিন ঢালি বলেন, চুপড়িঝাড়া অঞ্চলে যে বিরোধী নেই, তা এই জয়ে প্রমাণিত। বিধানসভা ভোটের আগে এই জয় অঞ্চলে দলকে আরও অক্সিজেন জোগাবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ