Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীতলা এল কে উচ্চবিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ঘিরে উৎসাহ তুঙ্গে

কালীতলা এল কে উচ্চবিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ঘিরে উৎসাহ তুঙ্গে
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে রঘুনাথগঞ্জের কালীতলা এলকে উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া হল। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের বড়শিমূল স্কুলমাঠে এই প্রতিযোগিতা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ-২ এর বিডিও দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন, পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।
Advertisement
এদিন সকালে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার পর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ১০০, ২০০, ৪০০ ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা, হাই ও লংজাম্প, শটপুট প্রভৃতি খেলা হয়। এছাড়া, মজাদার ও আকর্ষণীয় খেলা হিসেবে ছিল কক ফাইট, ‘যেমন খুশি সাজো’ প্রভৃতি। পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, মেডেল ও শংসাপত্র দেওয়া হয়। মন্ত্রী বলেন, এই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় এসে আমার ছাত্রাবস্থার দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই স্কুলের ৭৫ শতাংশ পড়ুয়াই ছাত্রী। এদিনের খেলায় ৮০ শতাংশ মেয়েই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোয় আগ্রহী করতে একাধিক প্রকল্প চালু করেছেন। তাতে বাল্যবিবাহের হার কমেছে। মেয়েরা জেলা, রাজ্য জয় করে ফিরুক। আমরা ওদের পাশে থাকব। স্কুল পরিচালন সমিতির সভাপতি আশিসবরণ দাস বলেন, স্কুলে প্রায় পাঁচহাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে। ছেলেমেয়েরা পঠনপাঠনের পাশাপাশি নিয়মিত খেলাধুলোর মাধ্যমে শরীরচর্চা করে। স্কুলে নিয়মিত খেলাধুলোর ক্লাস নেওয়া হয়। পড়ুয়াদের উৎসাহ দিতে পুরস্কার, মেডেল ও শংসাপত্র দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ