Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় জলে ডুবে মৃগী রোগীর মৃত্যু

কালনায় জলে ডুবে মৃগী রোগীর মৃত্যু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: সোমবার সন্ধ্যায় কালনা আনুখাল এলাকায় ধান রোয়ার কাজে এসে জলে ডুবে ভিন রাজ্যের এক শ্রমিকের মৃত্যু হল। মৃতের নাম নাগেশ্বর মুর্মু(৩৭)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আনুখাল এলাকার বাসিন্দা বৈদ্যনাথ কোলের বাড়িতে কয়েক বছর ধরেই ধান রোয়ার মরশুমে কাজে আসেন নাগেশ্বর। সোমবার সন্ধ্যায় কাজ সেরে পুকুরে স্নান করতে গিয়ে তিনি জলে পড়ে যান। পরিবারের দাবি, নাগেশ্বরের মৃগী রোগ ছিল। তাই এদিন তিনি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। জলে ডুবে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা সাতটা নাগাদ জল থেকে দেহ উদ্ধার হয়।
Advertisement
পূর্বস্থলীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু: পূর্বস্থলী থানার মাজিদা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বাবুসোনা সর্দার(২৭)। মঙ্গলবার সকালে নিজের ঘরে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। কী কারণে ওই যুবক এমন করলেন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
নাদনঘাটে যুবকের অস্বাভাবিক মৃত্যু: নাদনঘাট থানার ডাঙাপাড়া এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গোলাম সারোয়ার(২৪)। তাঁকে মঙ্গলবার সকালে বাড়ির বারান্দায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের কেউ কোনও মন্তব্য করতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ