Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার ব্যস্ত ডিভিশনগুলির জন্য ডিসি-৩ পদ তৈরি করল লালবাজার

কলকাতার ব্যস্ত ডিভিশনগুলির জন্য ডিসি-৩ পদ তৈরি করল লালবাজার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের নর্থ, ইস্টার্ন সুবার্বান, সাউথ, সেন্ট্রালের মতো অপেক্ষাকৃত ব্যস্ত ডিভিশনগুলির জন্য আরও একটি করে নতুন ডেপুটি কমিশনার বা ডিসি পদ তৈরি করল লালবাজার। এই নতুন  ডিসি পদকে ‘ডিসি-৩’  বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এই ডিসি-৩ পদগুলি ইনভেস্টিগেটিভ ক্যাডারদের (নন আইপিএস) অফিসারদের জন্য। এতদিন কলকাতা পুলিসের ১০টি ডিভিশনের প্রতিটিতে একজন আইপিএস এবং একজন ডিপার্টমেন্টাল (নন আইপিএস) মিলিয়ে মোট দু’জন করে ডিসি  ছিলেন। সংখ্যাটা এবার বেড়ে দাঁড়াবে তিনে।  সম্প্রতি ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নতুন ১২টি ডিসি পদের অনুমোদন দিয়েছিল। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, কলকাতা পুলিসের ডিসি (সদর)-২,  ডিসি (আরএফ)-২, ডিসি (হোমগার্ড)-২,   ডিসি (কমব্যাট)-২, ডিসি (ওয়ারলেস)-২,  ডিসি (ট্রাফিক) সাউথ-২ এবং  ডিসি (ট্রাফিক)-৪ পদ নামে, আরও ৭টি নতুন ডিসি পদ তৈরি করা হচ্ছে। এই পদগুলি ‘নন ইনভেস্টিগেটিভ’ ক্যাডারদের (নন আইপিএস) অফিসারদের জন্য।
Advertisement
উল্লেখ্য, ২০১১ সালে অ্যাডেড এরিয়া কলকাতা পুলিসে অন্তর্ভুক্ত হওয়ার পর কলকাতা পুলিসের এলাকা বৃদ্ধি পায়। এরপর ২০২৪ সালে ভাঙড় অধিগ্রহণের পর কলকাতা পুলিসের আয়তন এক ধাক্কায় ৫৩০ বর্গ কিমিতে দাঁড়ায়। তাই বৃহত্তর কলকাতার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই নতুন পদগুলি তৈরি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ