নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিস কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন শনিবার। নির্বাচনে জিতে আসা ১০৩ জন প্রতিনিধি এই দুই পদে বেছে নেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ও রুহুল আমিন আলি শাহকে। সাধারণ নাগরিকরাও এই ব্যাঙ্কে টাকা রাখতে পারবেন এখন থেকে। অন্য সব ব্যাঙ্কের চেয়ে এখানে বেশি সুদ মিলবে।



