নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওসি এবং অ্যাডিশনাল ওসি পর্যায়ে শুক্রবার ছোট রদবদল করলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। নতুন ওসি (পিভিডি) হলেন জয়ন্ত দরিপা। ব্যাঙ্কশাল কোর্টের সিআই (সাউথ) হলেন বীরেনচন্দ্র দাস। পাশাপাশি, প্রবীরচন্দ্র মণ্ডল হলেন আলিপুর কোর্টের সিআই।
Advertisement
পাটুলি থানার অ্যাডিশনাল ওসি নিরুপম দত্ত কালীঘাট থানার নতুন অ্যাডিশনাল ওসি হলেন। এন্টালি থানার নতুন অ্যাডিশনাল ওসি হলেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। গড়িয়াহাট থানার নতুন অ্যাডিশনাল ওসি হলেন মৌসম চট্টোপাধ্যায়। অন্যদিকে, চেতলা থানার অ্যাডিশনাল ওসি হলেন প্রীতিপ্রকাশ বিশ্বাস। হরিদেবপুর ও বেহালা থানার নতুন অ্যাডিশনাল ওসি হলেন যথাক্রমে সুদীপ্ত দেবঘোরিয়া এবং শুভেন্দু দাস।



