Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুলিসের জন্য ১২টি নয়া ডিসি পদের অনুমোদন স্বরাষ্ট্র দপ্তরের

কলকাতা পুলিসের জন্য ১২টি নয়া ডিসি পদের অনুমোদন স্বরাষ্ট্র দপ্তরের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের জন্য ১২টি নতুন ডিসি পদের (‘নন আইপিএস’) অনুমোদন দিল স্বরাষ্ট্র দপ্তর। মঙ্গলবার দুপুরে ক্যাবিনেট বৈঠকে এই অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই নতুন তৈরি ১২টি ডিসি পদের ৫টি পূরণ হবে ‘ইনভেস্টিগেটিভ ক্যাডার’ থেকে। আর বাকি ৭টি পূরণ করা হবে ‘নন ইনভেস্টিগেটিভ ক্যাডার’দের থেকে।
Advertisement
পাশাপাশি এখন থেকে কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) পদের জন্য ‘ইনভেস্টিগেটিভ ক্যাডার’ এবং ‘নন ইনভেস্টিগেটিভ ক্যাডার’– এই দু’টি পৃথক গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। দীর্ঘদিন ধরেই এনিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের মধ্যে ক্ষোভ ছিল। সম্প্রতি এনিয়ে একটি লিখিত প্রস্তাব নবান্নে পাঠিয়েছিল লালবাজার। এদিন সেই প্রস্তাবে সিলমোহর দিল নবান্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ