Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় হাঙ্গারফোর্ড স্ট্রিটের আবাসনে আগুন, অকুস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

কলকাতায় হাঙ্গারফোর্ড স্ট্রিটের আবাসনে আগুন, অকুস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। আজ, শুক্রবার আগুন লাগল হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি ৫ তলা আবাসনে। এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই আবাসনের ছাদের একটি ঘরে আগুন লেগে যায় কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। ইতিমধ্যেই আবাসন থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে আবাসিকদের। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকল সূত্রে খবর, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বোঝা যাচ্ছে না ক্ষয়ক্ষতির পরিমাণও। অনুমান করা হচ্ছে, আবাসনের গিজার থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনটি লেগেছে। বর্তমানে ওই আবাসন লাগোয়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে, ওই বহুতলের পাশেই রয়েছে বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল। আগুন লাগার জেরে সেখানেও আতঙ্ক ছড়িয়েছে। এদিনের দুর্ঘটনায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে। কুলিং প্রসেস চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ