Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবের নানা মুহূর্ত: ‘রক্ষাকর্তা’ ঋতুপর্ণা

কলকাতা চলচ্চিত্র উৎসবের নানা মুহূর্ত: ‘রক্ষাকর্তা’ ঋতুপর্ণা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সদ্য শেষ হয়েছে ‘দ্য শেমলেস’ ছবির প্রদর্শন। রবিবার দুপুরে নন্দন ১ প্রেক্ষাগৃহে তখন উপচে পড়া ভিড়। ছবিটি দেখতে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি প্রেক্ষাগৃহ ছেড়ে বেরতেই ভিড় জমায় সংবাদমাধ্যম। নানা প্রশ্নবাণ সামলে ঋতুপর্ণা ভিআইপি লাউঞ্জে ঢুকতে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে ডাক, ‘ম্যাম, ম্যাম।’ খাতা নিয়ে এগিয়ে আসেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। ঠেলাঠেলিতে প্রায় পড়েই যাচ্ছিলেন তিনি। তাঁকে ধরে ফেলেন অভিনেত্রী। বলেন, ‘আস্তে আস্তে, পড়ে যাবেন তো!’ তারপর তাঁর সাদা খাতায় সই করেন— ঋতুপর্ণা সেনগুপ্ত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ