Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় বেড়েই চলেছে সর্বনিম্ন তাপমাত্রা, মাঘে শীতের শেষ স্পেলের আশায় শহরবাসী

কলকাতায় বেড়েই চলেছে সর্বনিম্ন তাপমাত্রা, মাঘে শীতের শেষ স্পেলের আশায় শহরবাসী
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালের দিকে কুয়াশা। আর হালকা শীতের আমেজ। কিন্তু বেলা বাড়তেই খুলে ফেলতে হচ্ছে সোয়েটার। মাঘ মাসে এমন গরম শেষ কবে কে দেখেছে, তা মনে করতে পারছে না শহরবাসী। মাঘ মাসের শুরু থেকেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে মাত্র কয়েক দিনেই পৌঁছেছে ১৮ ডিগ্রিতে, ফলে হতাশ শীতপ্রেমীরা।
Advertisement
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে। গতকাল শুক্রবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। তবে চেনা শীতের ফিরে আসার সম্ভানা আপাতত নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশেপাশেই থাকবে। সোমবারের পর আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
Advertisement
সম্পর্কিত সংবাদ