Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলছাত্রকে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে পকসো আইনে মামলা

১৫ বছরের এক স্কুলছাত্রকে পথে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর অভিযোগ উঠল ৭২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।

স্কুলছাত্রকে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে পকসো আইনে মামলা
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের এক স্কুলছাত্রকে পথে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর অভিযোগ উঠল ৭২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় শ্যামপুকুর থানায় অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে রবিবার পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের মোবাইল ফোনটি বা‌঩জেয়াপ্ত করা হয়। সোমবার সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, এদিন সরকারপক্ষ থেকে কলকাতার বিশেষ পকসো আদালতে ছাত্রটির গোপন জবানবন্দির আবেদন জানানো হয়। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ছাত্রটি হাতিবাগান থেকে টিউশন পড়ে ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, ওই পথ দিয়ে তখন যাচ্ছিলেন বৃদ্ধ। পথে আলাপ হয় ছাত্রটির সঙ্গে। বৃদ্ধ ছাত্রটিকে জানান, তিনি বিজ্ঞানের শিক্ষক। অভিযোগ, এরপরই ওই স্কুলছাত্রকে তাঁর মোবাইল ফোন থেকে নীল ছবি দেখাতে শুরু করেন তিনি। তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তিনি বিষয়টি দেখে চিৎকার শুরু করে দেন। পথচলতি মানুষ জড়ো হয়ে যায়। থানায় খবর দেওয়া হয়। এরপরই ছাত্রটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ