Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলাকার স্ট্রিটে আগুন, চাঞ্চল্য

কলাকার স্ট্রিটে আগুন, চাঞ্চল্য
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কলাকার স্ট্রিটে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এই ঘটনায় কেউ জখম হননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলাকার স্ট্রিটের এলাকায় একটি ছ’তলা বিল্ডিং রয়েছে। আর সেই বিল্ডিংয়ের উপরের তলায় রয়েছে একটি স্টোর রুম। রাত সাড়ে ১১টা নাগাদ তাতে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। তবে কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ