Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজের ইউনিয়ন রুমে বসে মদ্যপান ছাত্রনেতার!

কলেজের ইউনিয়ন রুমে বসে মদ্যপান ছাত্রনেতার!
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: তৃণমূল ছাত্র সংসদের ইউনিয়ন রুমে ঢুকলে মনে হবে যেন কোনও নাইট ক্লাব। টেবিলের উপর সাজানো মদের বোতল। পাশেই মদ ভর্তি গ্লাস। আর সেখানে বসে মদ্যপান করছেন এক টিএমসিপি নেতা। ঘটনাটি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের। কলেজে মদ্যপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল তৈরি হয়েছে। যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। যদিও এ ব্যাপারে অভিযুক্ত তৃণমূলের ওই ছাত্রনেতা ধীমান দেউড়ির সাফাই, ভিডিওটি ফেক। প্রযুক্তির মাধ্যমে সেটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন কোনও ঘটনা ঘটেনি। 
Advertisement
১৯৭১ সালে স্থাপিত হয় তুফানগঞ্জ মহাবিদ্যালয়। বর্তমানে ১৮টি বিভাগে পাঁচ হাজারের উপরে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। এই কলেজ থেকে পড়াশোনা শেষ করে অনেকই প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবেই এরকম একটি কলেজে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। আর এ নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। 
এবিভিপি’র কোচবিহার জেলা খেল প্রমুখ নারায়ণ দাস বলেন, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এরা শিক্ষাঙ্গনগুলিকে কলুষিত করে রেখেছে। এসএফআইয়ের তুফানগঞ্জ অঞ্চল কমিটির সম্পাদক শিপক দাস বলেন,  শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। অবিলম্বে ওই ছাত্র নেতার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনে নামা হবে। 
তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ শহর কমিটির সভাপতি শুভম সরকার বলেন, ভিডিও’র সত্যতা যাচাই করে দেখা হবে। যদি কেউ করে থাকে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাব। আমরা এ ধরণের কাজকে সমর্থন করি না। 
এ ব্যাপারে কলেজর প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি জানা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে ওই ছাত্রের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ