নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার জ্ঞান মঞ্চে আকাশবাণী কলকাতার উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। ‘ইয়ুথ ফর হেল্থ- তারুণ্যের স্পন্দন’ শিরোনামে এই অনুষ্ঠানে ছিল বিতর্ক, ক্যুইজ, যোগাসন প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণী কলকাতার হেড অফ অফিস হর্ষলতা রাবাড়া এবং হেড অফ প্রোগ্রাম মৌসুমি চট্টোপাধ্যায়। এদিন বিতর্কে অংশগ্রহণ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, উইমেন্স কলেজ ক্যালকাটা ও আশুতোষ কলেজের ছাত্রছাত্রীরা। পরিচালনা করেন মানস প্রতিম দাস। ছিল ক্যুইজ প্রতিযোগিতাও। আকাশবাণীর প্রোগ্রাম এগজিকিউটিভ তনয়া বিশ্বাস জানান, এই অনুষ্ঠান নবীন প্রজন্মকে স্বাস্থ্য সচেতন হতে আরও বেশি করে উদ্বুদ্ধ করবে।



