Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জের যুবতীকে হোটেলে ধর্ষণের অভিযোগ

কালিয়াগঞ্জের যুবতীকে হোটেলে ধর্ষণের অভিযোগ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: প্রেমের সপ্তাহে যুবকের লালসার শিকার পরিচিত যুবতী। কালিয়াগঞ্জের ওই যুবতীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করারঅভিযোগ উঠেছে। যুবতী অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে পালায় অভিযুক্ত যুবক। অসুস্থ যুবতী বাড়ি ফিরলেও আতঙ্কে রয়েছেন তিনি। পরিবারের তরফে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়তেই সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে  রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিস।  স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের পূর্ব দুর্গাপুর এলাকায়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ধৃত যুবকের সঙ্গে কালিয়াগঞ্জের ওই যুবতীর অনেক আগে থেকে পরিচয় ছিল। মাঝে মধ্যেই তারা বিভিন্ন এলাকায় ঘুরতে যেত। গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর তারা কালিয়াগঞ্জ সংলগ্ন বুনিয়াদপুরে একটি হোটেলে যায়। সেখানে যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপরেই অজ্ঞান হয়ে যান যুবতী।  তাঁকে বুনিয়াদপুরের এক হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যায় যুবতীর পরিবার।  সেখানে চিকিৎসা চলার পর সোমবার বাড়ি ফেরেন যুবতী। তাঁর মুখেই সব জানতে পারে পরিবারের লোকেরা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়। যুবতীর বাবা বলেন, আমার মেয়ে ও অভিযুক্ত যুবক পরিচিত ছিল। আমাদের না জানিয়েই মেয়েকে ফুঁসলিয়ে বুনিয়াদপুরে ঘুরতে নিয়ে যায়। হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ  করেছে।  আমার মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  ছিল। বাড়ি ফিরে মেয়ে সব জানিয়েছে।  মেয়ের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমরা এই ঘটনার বিচার চাই। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন,  যুবতীর বাবা লিখিত অভিযোগ করার পর তদন্ত শুরু হয়েছে। যুবতীর স্বাস্থ্য পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া সহ যাবতীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, অভিযুক্ত যুবককে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ