Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে মহিলাকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে মহিলা সব্জি বিক্রেতাকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শ্রীকান্ত বর্মন।

কালিয়াগঞ্জে মহিলাকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে মহিলা সব্জি বিক্রেতাকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শ্রীকান্ত বর্মন। তাঁর বাড়ি কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রামে। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে মহেন্দ্রগঞ্জ বাজারে এক মহিলাকে হাঁসুয়ার কোপ দেয় অভিযুক্ত। সেই ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পরে।  এরপরই ঘটনায় অভিযুক্ত শ্রীকান্তকে পুলিস গ্রেপ্তার করে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন মহিলাকে হাঁসুয়ার কোপ মারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ