Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে ছাত্রীকে অপহরণের চেষ্টা

বাড়ির সামনের রাস্তা থেকে এক নাবালিকাকে অপহরণের চেষ্টা। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ শহরের শেঠকলোনি এলাকায়। ইতিমধ্যে অপহরণের চেষ্টায় অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

কালিয়াগঞ্জে ছাত্রীকে অপহরণের চেষ্টা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাড়ির সামনের রাস্তা থেকে এক নাবালিকাকে অপহরণের চেষ্টা। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ শহরের শেঠকলোনি এলাকায়। ইতিমধ্যে অপহরণের চেষ্টায় অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মঙ্গলবার বিকালে বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি।  সেই সময় এক যুবক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালিকা চিৎকার করতেই পালিয়ে যায় যুবক। ঘটনার তদন্তে এলাকায় যায় কালিয়াগঞ্জ থানার পুলিস। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন,  যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ