Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে বকনা বাছুর বিলি

কালিয়াগঞ্জে বকনা বাছুর বিলি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে উপভোক্তাদের হাতে বকনা বাছুর তুলে দেওয়া হল। শুক্রবার সকালে কালিয়াগঞ্জ শহরের হাসপাতালপাড়ায় অবস্থিত ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে ওই বকনা বাছুরগুলি তুলে দেওয়া হয়। ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক মানিকলাল সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার প্রমুখ এতে উপস্থিত ছিলেন। গ্রামীণ এলাকার দুঃস্থ পরিবারের ছ’জন উপভোক্তার হাতে একটি করে উন্নত প্রজাতির বকনা বাছুর ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। পশুপালন সম্পর্কীয় প্রশিক্ষণও দেওয়া হয় তাঁদের।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ