নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুরি যাওয়ার ঠিক চারদিনের মাথায় বাইক চুরির কিনারা করল কালীঘাট থানার পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার অনিকেত মল্লিক ওরফে সাহিলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি কালীঘাট থানা এলাকা থেকে বাইকটি চুরি গিয়েছিল বলে অভিযোগ।
Advertisement
তদন্তে নেমে কালীঘাট থানার পুলিস ঘটনাস্থলে থাকা কলকাতা ট্রাফিক পুলিসের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তা থেকে শশীশেখর বসু রোডের বাসিন্দা অভিযুক্ত অনিকেতকে প্রথমে শনাক্ত করে পুলিস। এরপর ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই পুলিস চুরি যাওয়া বাইকটি এসএসকেএম হাসপাতালের কাছ থেকে উদ্ধার করেছে। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে।



