Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলগাছিয়ায় জাতীয় সড়কে দুই বাসের ধাক্কা, জখম ২৫

কুলগাছিয়ায় জাতীয় সড়কে দুই বাসের ধাক্কা, জখম ২৫
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: এক বাসের পিছনে সজোরে ধাক্কা মারল আরেক যাত্রীবাহী বাস। সব মিলিয়ে জখম দুই বাসের ২৫ জন যাত্রী। সোমবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার কুলগাছিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর শ্রীরামপুরে। আহতদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুই বাসের চালক পলাতক।
Advertisement
এদিন সকাল ৮টা নাগাদ নন্দীগ্রাম-বারাসত রুটের একটি বাস যাত্রী তোলার জন্য কুলগাছিয়ার শ্রীরামপুরের কাছে আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ওই বাসের পিছনেই ছিল দীঘা-হাওড়া রুটের আরেকটি বাস। সেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে আগের বাসকে। দু’টি বাসই এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 
পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নন্দীগ্রাম-বারাসত রুটের বাসটি নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে যাত্রী তুলতে মাঝরাস্তায় আচমকা ব্রেক কষায় এই দুর্ঘটনা। পুলিস বাস দু’টিকে আটক করলেও চালকরা পলাতক। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে সচল হয় জাতীয় সড়ক।
Advertisement
সম্পর্কিত সংবাদ