Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকের তরুণী নিখোঁজ, পুলিস সুপারের দ্বারস্থ পরিবার

কালিয়াচকের তরুণী নিখোঁজ, পুলিস সুপারের দ্বারস্থ পরিবার
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: পাঁচদিন ধরে নিখোঁজ কালিয়াচক থানা এলাকার বাসিন্দা এক তরুণী। ইতিমধ্যেই কালিয়াচক থানায় অভিযোগ জানানোর পরেও সন্ধান মেলেনি ওই তরুণীর। অগত্যা সোমবার জেলা পুলিস সুপারের দ্বারস্থ হলেন তাঁর বাবা। তাঁর বক্তব্য, গত বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচক থানার বাখরপুরের বাসিন্দা ২২ বছর বয়সি ওই তরুণী মালদহ শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সন্ধান না মেলায় পরের দিন কালিয়াচক থানায় ওই তরুণীর নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিত ভাবে জানান তাঁরা। এরপরে পাঁচ দিন কেটে গেলেও নিখোঁজ তরুণীর সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে সোমবার জেলা পুলিস সুপারের দপ্তরে ওই তরুণী ও তাঁর মোবাইল ফোনের বিশদ বিবরণ সহ একটি অনুরোধ জমা করা হয় ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে। জেলা পুলিস সুপার প্রদীপ কুমার যাদবের দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করারও চেষ্টা চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ