Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণ, তার আগে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

কাল আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণ, তার আগে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১ মার্চ থেকে আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ফের শুরু করতে হবে প্রশাসনকে। প্রয়োজনে প্রচুর পুলিস মোতায়েন করে এই কাজ করতে বলেছে কলকাতা হাইকোর্ট। তার আগে বৃহস্পতিবার আমডাঙায় ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন জমি মালিকরা।  
Advertisement
কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম লাইফ লাইন হল ১২ নম্বর জাতীয় সড়ক। দ্রুত যোগাযোগের জন্য জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। বারাসতের ডাকবাংলো মোড় থেকে শুরু হয়েছে এই জাতীয় সড়ক। জেলা সদর থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হয়ে গিয়েছে। গাড়ির গতিও বেড়েছে। কিন্তু সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ আটকে রয়েছে দীর্ঘ বছর। জানা গিয়েছে, সন্তোষপুর থেকে রাজবেড়িয়া পর্যন্ত রয়েছে ২১টি মৌজা। রাস্তার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এই অংশে জমিদাতার সংখ্যা প্রায় ১২ হাজার। এরমধ্যে ফাঁকা জমি, বাড়ি যেমন রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু দোকান ও কয়েকটি কারখানা। দু’ধারে জমি অধিগ্রহণের জন্য চিহ্নিতকরণ হয়ে গিয়েছে। কিন্তু জমি দখলে নিতে পারেনি প্রশাসন। সঠিক ক্ষতিপূরণের দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন করেছেন জমিদাতারা। পরবর্তীকালে ন্যায্য অধিকার রক্ষা কমিটিও গড়েছেন জমিদাতারা। এই আবহে আগামীকাল, শনিবার জমি দখলমুক্ত করবে প্রশাসন। তার আগে বৃহস্পতিবার আমডাঙার আওয়ালসিদ্ধিতে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন জমি মালিকরা। জমির মালিক সৈয়দ আহমদ, রসিদুল ইসলাম বলেন, ২০১৩ সালে জমি অধিগ্রহণের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। নাহলে জমি দেব না।
Advertisement
সম্পর্কিত সংবাদ