Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

কাঁকসায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: সোমবার কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম বিধান ঘোষ(৩৬)। বাড়ি অণ্ডাল থানার কুটিরডাঙায়। এদিন ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় পরিবার-পরিজন। মৃতের স্ত্রী অশোকা ঘোষ বলেন, গত শনিবার বিকেলে কারখানায় কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের জানানো হয়নি। অনেক পরে জানতে পেরেছি। কারখানা কর্তৃপক্ষ জানায়, মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানো হবে। আলোচনা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ