নয়াদিল্লি: দিল্লির বিরুদ্ধে ৫ উইকেট নিলেন কলকাতার স্পিনাররা। আর তাতেই কাত অক্ষর ব্রিগেড। আইপিএল-এর ৪৮তম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। প্রথম ব্যাট করতে নেমে অক্ষরদের ২০৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় রাহানেরা। কলকাতার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রঘুবংশী। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করে দিল্লি ক্যাপিটালস। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন নারিন ও ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ ধাওয়ান। যদিও, এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ৭ নম্বরেই রইল কলকাতা। তবে এখনও রয়েছে প্লে অফের আশা। সেক্ষেত্রে সব ম্যাচ অবশ্যই জিততে হবে রাহানে ব্রিগেডকে। তবেই খুলতে পারে সেমি-র দরজা।



