হায়দরাবাদ, ৩ মে: হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল কেকেআর। আজ, রবিবার আইপিএলের ৪৫তম ম্যাচে মুখোমু্খি হয় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদিন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতেই কার্তিকের বলে ক্যামেরুনের হাতে ক্যাচ তুলে ১৫ রানে আউট হন ওপেনার অভিষেক শর্মা। এরপর ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ট্রাভিস হেড। মারেন ৩টি ছয় এবং ৯টি চার। ১১ রানে আউট হন ক্লাসেন, দুরন্ত ক্যাচ নেন পাওয়েল। ৪ রান করেন রবীচন্দ্রণ এবং ৬ রানে আউট হন অনিকেত ভার্মা। নারিনের বলে সলীল আরোরা (২) বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুর্দান্ত ইনিংস খেলেন কিপার ঈশান কিষাণও। ২৯ বলে করেন ৪২ রান। অধিনায়ক কামিন্স আউট হন ১০ রানে। শিবাং ১, হর্ষল প্যাটেল ৬ রানে আউট হন। ১৯ ওভারে ১৬৫ রানে অলআউট হয় টিম হায়দরাবাদ। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ৩টি এবং ২টি করে উইকেট নেন কার্তিক ত্যাগী এবং সুনীল নারিন। ১টি উইকেট আসে বৈভব আরোরা, ক্যামেরুন গ্রিন এবং অনুকুল রায়ের ঝুলিতে।



