নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁকিনাড়ার গঙ্গার ঘাট পরিষ্কার সহ বিভিন্ন দাবিতে ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহাকে ডেপুটেশন দিল ভাটপাড়া নাগরিক সমাজ। নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল চেয়ারপার্সনের কাছে দাবি জানায়, কাঁকিনাড়া গঙ্গার ঘাটে মানুষের স্নানের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে। প্রতিমা বিসর্জনের জন্যও পৃথক ব্যবস্থা করতে হবে। এছাড়া রাস্তার ধারে মানুষের চলাচলের ব্যবস্থা সহ দখলদার উচ্ছেদ করতে হবে। পুরসভার চেয়ারপার্সন সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।



