Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

কাজে ফিরলেন ঐশ্বর্য

কাজে ফিরলেন ঐশ্বর্য
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ঐশ্বর্য রাই বচ্চন কাজে ফিরলেন। তাঁর সঙ্গে অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। নিত্যদিন বিচ্ছেদ গুঞ্জনের একাধিক খবরের মাঝে তাঁর কাজ নিয়ে আলোচনা যেন প্রায় হয় না বললেই চলে। সম্প্রতি অভিষেকের ‘আই ওয়ান্ট টু টক’ মুক্তি পেয়েছে। এই আবহে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের সম্মুখীন  ঐশ্বর্যও। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকব সদ্য নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছন। শ্যুটিং সেটেই যে ছবিটি তোলা, তা স্পষ্ট। সঙ্গে ক্যাপশন— ‘কাজের জায়গায় ঐশ্বর্যর সঙ্গে একটা ভালো দিন কাটল।’ তবে কী কাজ, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে কোনও ইঙ্গিত দেননি অ্যাড্রিয়ান। যদিও ঐশ্বর্যর কাজে ফেরার খবরে অনুরাগীরা উচ্ছ্বসিত। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ