Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা বাংলাদেশের, জারি গেজেট বিজ্ঞপ্তি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত রবিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংস্কৃতি মন্ত্রক।

কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা বাংলাদেশের, জারি গেজেট বিজ্ঞপ্তি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত রবিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংস্কৃতি মন্ত্রক।
Advertisement
১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে ওই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রকের সচিব মহম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ