Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজে বাধা দেওয়ার অভিযোগ

এক ব্যবসায়ীকে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজে ভাঙা পাথর পাঠানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ডাম্পার আটকে টাকা আদায়ের অভিযোগ করলেন কদমতলার ওই ব্যবসায়ী অজিতকুমার মিশ্রা।

কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক ব্যবসায়ীকে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজে ভাঙা পাথর পাঠানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ডাম্পার আটকে টাকা আদায়ের অভিযোগ করলেন কদমতলার ওই ব্যবসায়ী অজিতকুমার মিশ্রা। 
Advertisement
তাঁর অভিযোগ, তাঁর ডাম্পার এলাকা দিয়ে গেলেই ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী পথ আটকে দেয়। চালককে হুমকি দেয়। এমনকি সমস্যা মেটাতে ওই দুষ্কৃতীদের সঙ্গে বসে রফা করার ইঙ্গিতও দেওয়া হয়েছে। বারবার একই ঘটনা ঘটায় রীতিমতো বিরক্ত হয়ে ওই ব্যবসায়ী রবিবার শেষ পর্যন্ত বাগডোগরা থানার দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের কাছে বিষয়টি দেখে নিয়ে সমাধান সূত্র চাইছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ