Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজ আটকে দিল কংগ্রেস

নিম্নমানের কাজের অভিযোগে শুক্রবার ব্লক কংগ্রেসের উদ্যোগে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজারে রাস্তার কাজ আটকে দেওয়া হল। লক্ষ্মীপুর থেকে লালবাজার পর্যন্ত রাজ্য সড়কের কাজ শুরু হয়েছে।

কাজ আটকে দিল কংগ্রেস
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: নিম্নমানের কাজের অভিযোগে শুক্রবার ব্লক কংগ্রেসের উদ্যোগে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজারে রাস্তার কাজ আটকে দেওয়া হল। লক্ষ্মীপুর থেকে লালবাজার পর্যন্ত রাজ্য সড়কের কাজ শুরু হয়েছে। পেভারব্লক দিয়ে রাস্তা নির্মাণ চলছে। অভিযোগ, পেভার ব্লকগুলি মাটি দিয়ে বসানো হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ বালির পরিবর্তে মাটি দিয়ে দায়সারা কাজ করছে বরাত পাওয়া ঠিকাদার। এ ব্যাপারে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। 
Advertisement
চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরউদ্দিন বলেন, কাজের মান নিয়ে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তা সত্ত্বেও অবস্থার পরিবর্তন হয়নি। তাই এদিন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাস্তার কাজ আটকে দেওয়া হয়েছে। বিষয়টি ফের লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হবে। চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক অবশ্য বলেন, এ ব্যাপারে জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে কাজে বরাত পাওয়া ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ