ওয়েলিংটন: অক্টোবরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে ৫টি টি-২০, ৫টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজের জন্য বুধবার ১৬ জনের স্কোয়াড ঘোষণা করল কিউয়িরা। তালিকায় অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেকব ডাফি সহ মোট ৭ জন পেসার রয়েছেন। বলার অপেক্ষা রাখে না, শ্রেয়স আয়ার ব্রিগেডের বিপক্ষে গতির বিস্ফোরণেই বাজিমাতের ছক কষছেন ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।



