Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ কিউয়ি তারকা উইলিয়ামসনের

কিউয়ি তারকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। ১৬ বছরের কেরিয়ারে অসাধারণ সাফল্য। বিস্তারিত পড়ুন।

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ কিউয়ি তারকা উইলিয়ামসনের
  • ১২ জুন, ২০২৬ ১৭:৩০
Prefer us on Google

ওয়েলিংটন, ১২ জুন: আজ, শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন কিউয়িদের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। ১৬ বছরের কেরিয়ারে ইতি টানলেন ৩৫ বছরের এই প্লেয়ার। জানিয়েছেন, এরজন্য কোনও ফেয়ারওয়েল ম্যাচ খেলতে চান না তিনি। আজ, এই মুহূর্ত থেকেই তিনি নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে নিউজিল্যান্ড টিম। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ম্যাচও খেলেন উইলিয়ামসন। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের সম্মুখীন হতে হয় নিউজিল্যান্ডকে। ফলে বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে কিউয়িরা। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। সাংবাদিক বৈঠক করে জানান, অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আমি ভাবনাচিন্তা করছিলাম। তবে আমার মনে হচ্ছে এটাই অবসরের সঠিক সময়। দেশের হয়ে প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিউজিল্যান্ডের জার্সিতে খেলা প্রতিটা ম্যাচের জন্য আমি গর্বিত।

Advertisement

উইলিয়ামসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের কোচ রব ওয়াল্টারও। তাঁর দাবি, কেন বরাবরই দলকে এগিয়ে রাখে। একজন অসাধারণ প্লেয়ার। ওর অবসর নেওয়া সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক। ২০১৪-২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তাঁর অধিয়াকত্বেই ২০২১ সালে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর জেতে কিউয়িরা। প্রসঙ্গত, ১১০ টেস্টে ৩৮টি হাফসেঞ্চুরি এবং ৩৩টি সেঞ্চুরি-সহ ৯৫১৫ রান করেছেন তিনি। গড় ৫৪.০৬। সর্বোচ্চ রান ২৫১। অন্যদিকে, ওয়ান ডে-তে ১৭৫টি ম্যাচে করেছেন মোট ৭২৫৬ রান। সেঞ্চুরি ১৫টি এবং হাফসেঞ্চুরি ৪৭টি। গড় ৪৮.৬৯। 

Advertisement
সম্পর্কিত সংবাদ