চারদিক থেকে ভেসে আসছে কুইজ কম্পিটিশনের আওয়াজ। উত্তর দিলেই পুরস্কার। এই কুইজ কম্পিটিশনের আয়োজকদের স্টলের বাইরে ব্যাপক ভিড়। হাত তুলে প্রশ্নের উত্তর দিচ্ছেন অনেকে। কিন্তু বই কিনতে আসা কয়েকজন বেজায় বিরক্ত। তাঁদের বক্তব্য, এত আওয়াজে মানুষের কথা শোনা যাচ্ছে না। এটা বইমেলা না কুইজমেলা? বই কিনতে এসে এত প্রশ্ন কীসের? আবার কারও পাল্টা বক্তব্য, দু’চারটে পুরস্কার পেলে অসুবিধা কী?



