নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে ওঠার পথে এক পা বাড়িয়ে দিল ডায়মন্ডহারবার এফসি। শুক্রবার কল্যাণীতে পিছিয়ে পড়েও রাজস্থান ইউনাইটেডকে ৫-২ গোলে বশ মানাল কিবু ভিকুনার দল। ম্যাচের শুরুতেই জেরার্ডের জোড়া লক্ষ্যভেদে লিড নেয় রাজস্থান। বিরতির আগে ছোটো স্পেলে পরপর দু’টি গোল শোধ করেন কেভিন ও ডিয়াজ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর কার্যত রোলার চালিয়ে দেয় কিবুর দল। কেভিন, আঙ্গুসানা ও হুগো ফের স্কোরশিটে নাম তোলেন। ১২ ম্যাচে ডায়মন্ডের পয়েন্ট ২৮। দ্বিতীয় স্থানে শিলং লাজং। ১১ ম্যাচে ২১ পয়েন্ট পেয়েছে তারা।


