Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কিয়ারার খোলা চিঠি

‘তুমি আমার পৃথিবীটাই পাল্টে দিয়েছ।’ মেয়ের উদ্দেশে এক খোলা চিঠিতে এই কথাই জানালেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

কিয়ারার খোলা চিঠি
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

‘তুমি আমার পৃথিবীটাই পাল্টে দিয়েছ।’ মেয়ের উদ্দেশে এক খোলা চিঠিতে এই কথাই জানালেন অভিনেত্রী কিয়ারা আদবানি। গত ১৫ জুলাই কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সদ্যোজাতকে নিয়ে সময় কাটছে তাঁর। এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিয়ারা লিখেছেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ মাতৃত্বের জার্নি যে কিয়ারার কাছে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে, এই খোলা চিঠি থেকেই তা স্পষ্ট। মুক্তির অপেক্ষায় কিয়ারার পরের ছবি ‘ওয়ার ২’। ছবির জন্য চুটিয়ে প্রচারও চালাচ্ছেন তিনি। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) তরফে ইউ/এ ১৬+ সার্টিফিকেট পেয়েছে ছবিটি। অর্থাৎ ১৬ বছরের ঊর্ধ্বে যে কেউ এই ছবি দেখতে পাবেন। পাশাপাশি আরও কয়েকটি জায়গায় কাঁচি চলেছে বলে খবর। কিয়ারার চর্চিত বিকিনি দৃশ্যেও কাটছাঁট করা হয়েছে। এছাড়াও একটি সংলাপও পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ