Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মেয়ের নাম প্রকাশ্যে

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

মেয়ের নাম প্রকাশ্যে
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মেয়ের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। শুক্রবার দম্পতি জানালেন, তাঁদের মেয়ের নাম শারায়া মালহোত্রা। পাশাপাশি খুদের মোজা পরা পায়ের একটি ছবিও শেয়ার করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় যুগল লিখেছেন, ‘প্রার্থনা থেকে দু’হাতের মধ্যে। ঈশ্বরের আশীর্বাদ। আমাদের রাজকন্যা, শারায়া।’ হিব্রু শব্দ ‘শারা’র অর্থ রাজকুমারী। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে দম্পতি তাঁদের সন্তানের এমন নাম রেখেছেন বলে মনে করা হচ্ছে। ‘শেরশাহ’ ছবির সেট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ২০২৩ সালে রাজস্থানে গাঁটছড়া বাঁধেন তাঁরা। গত ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়ার ২’। এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে কাজ করেছিলেন কিয়ারা। অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা গিয়েছিল ‘পরম সুন্দরী’তে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ