Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মায়ের ছবির সিক্যুয়েলে খুশি

মুক্তি পেয়েছে খুশি কাপুরের নতুন ছবি ‘নাদানিয়া’। সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন খুশি।

মায়ের ছবির সিক্যুয়েলে খুশি
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুক্তি পেয়েছে খুশি কাপুরের নতুন ছবি ‘নাদানিয়া’। সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন খুশি। নানা মহলে সমালোচিত হয়েছে তাঁদের অভিনয়। এই আবহে নতুন ছবির চিন্তাভাবনা শুরু করেছেন খুশি। শোনা যাচ্ছে, এবার মা শ্রীদেবীর জুতোয় পা গলাতে চলেছেন নায়িকা। সদ্য একটি অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর বাবা তথা প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবীর বিখ্যাত ছবি ‘মম’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে। ‘মম ২’ ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে খুশিকে। যদিও তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাননি বনি। তাঁর কথায়, ‘খুশি ওর মায়ের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করছে। যে ভাষাগুলিতে শ্রীদেবী কাজ করেছিল, সেই ভাষার টপ স্টার ছিল ও। আমার ধারণা খুশি আর জাহ্নবীও সেই মাত্রার সাফল্য পাবে।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ