সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেতাবের খরা কাটানোই লক্ষ্য পিভি সিন্ধু ও লক্ষ্য সেনের। মঙ্গলবার লখনউয়ে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। উল্লেখ্য, দু’বারের ওলিম্পিক পদক জয়ী সিন্ধু ২০২২ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেবার সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন তিনি। আর লক্ষ্য সেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০২৩ কানাডা ওপেনে। এছাড়া চলতি বছরে প্যারিস ওলিম্পিকসে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে তরুণ তুর্কির। এদিকে, ছেলেদের ডাবলসে ফেভারিট হিসেবে নামবেন সাত্ত্বিক-চিরাগ জুটি।



