কুমামোটো: ওলিম্পিকসে ব্যর্থতার ছায়া থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। ফর্মে ফিরতে এবার কুমামোটো মাস্টার্সকে পাখির চোখ করছেন ভারতের দুই তারকা শাটলার। উভয়েই প্রথম রাউন্ডে কোর্টে নামবেন মঙ্গলবার। সিন্ধুর প্রতিপক্ষ অষ্টম বাছাই থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানে। আর লক্ষ্য খেলবেন মালয়েশিয়ার লিয়াং জুন হাউয়ের বিরুদ্ধে।



