• ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘খোসলা কা ঘোসলা’। অনুপম খের, বোমান ইরানি, বিনয় পাঠক, রণবীর শোরে অভিনীত এই ছবি অনুরাগী-সমালোচকদের প্রশংসা পেয়েছিল। এবার এই ছবির প্রিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। প্রথমটির মতো কমেডির মোড়কে তৈরি হচ্ছে এই ছবিটিও। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রে কাস্ট করা হচ্ছে অভিনেত্রী হুমা কুরেশিকে। ‘খোসলা কা ঘোসলা ২’-এর নাকি অত্যন্ত পছন্দ হয়েছে নায়িকার। ইতিমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। এই ছবির দ্বিতীয় ভাগে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। অনুপম খের ও বোমান ইরানিও থাকবেন এবার। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় হুমার ‘বয়ান’ ছবিটি। টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এই সিনেমা।



